সর্বশেষ সংবাদ

কপিরাইট © ২০২৬ চলমান নিউজ। সর্বস্বত্ব সংরক্ষিত।

ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তির চেষ্টা করছে সিরিয়া: প্রেসিডেন্ট শারা

Share It:

ইসরায়েলের সঙ্গে একটি যৌথ নিরাপত্তা চুক্তি করতে চায় সিরিয়া। এই লক্ষ্যে জোর তৎপরতা চালাচ্ছে দামেস্ক। বেশ কয়েকটি দেশ এতে মধ্যস্থতা করছে। রোববার এই তথ্য জানিয়েছেন সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারা।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার ‘আল মুকাবেলা’ অনুষ্ঠানে কথা বলেন সিরীয় প্রেসিডেন্ট। সেখানে তিনি আশা প্রকাশ করেন, ইসরায়েলের সঙ্গে এই চুক্তি শান্তি ফেরাতে ভূমিকা রাখবে। এটি মধ্যপ্রাচ্যে একটি সমন্বিত শান্তি প্রক্রিয়ার উদ্যোগ হতে পারে।

সম্প্রতি দক্ষিণ সিরিয়ায় বিমান ও স্থল হামলা বাড়িয়েছে ইসরায়েল। এই অব্যাহত অভিযানের মধ্যে দামেস্কের নমনীয় কূটনৈতিক অবস্থান সামনে এল।

শুধু চলতি মাসেই ইসরায়েলি বাহিনী সিরিয়া সীমান্তে ২০ বারের বেশি অনুপ্রবেশ করেছে। তারা সেখানে বেশ কয়েকবার হামলাও চালিয়েছে। ২০২৪ সালের ডিসেম্বরে বাশার আল-আসাদ সরকারের পতন হয়। এরপর সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন সাবেক এই বিদ্রোহী নেতা।

সাক্ষাৎকারে লেবানন পরিস্থিতি নিয়ে কড়া বার্তা দিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট। এ নিয়ে নানা গুজব ছড়ানো হচ্ছে। তবে শারা স্পষ্ট জানান, প্রতিবেশী লেবাননে সামরিক হস্তক্ষেপের কোনো ইচ্ছা সিরিয়ার নেই। অবশ্য লেবাননের সংকট কাটাতে নিয়মিত আলোচনা চলছে। দেশটিতে স্থিতিশীলতা ফেরাতে সরকারকে কীভাবে সহায়তা করা যায়, সে আলোচনা চালাচ্ছে দামেস্ক। শারা সতর্ক করে বলেন, লেবাননে যেকোনো ধরনের অস্থিতিশীলতা সিরিয়ার ওপর সরাসরি নেতিবাচক প্রভাব ফেলবে।

একই সঙ্গে লেবাননের সার্বভৌমত্বকে পূর্ণ সমর্থন জানান সিরিয়ার প্রেসিডেন্ট। অস্ত্র রাখার ওপর বিধিনিষেধ এবং সংঘাত নিয়ন্ত্রণে রাখার পক্ষে নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি। শারা দাবি করেন, লেবাননে অস্ত্রের একক নিয়ন্ত্রণ থাকতে হবে রাষ্ট্র ও সেনাবাহিনীর হাতে। যুদ্ধ বা শান্তির মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও তাদের থাকা উচিত। এ ছাড়া প্রতিবেশী ইরাকের সঙ্গেও সিরিয়ার সম্পর্কের উন্নতি হচ্ছে। দ্বিপক্ষীয় সম্পর্ক ক্রমান্বয়ে ইতিবাচক দিকে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিয়ে শারা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এই যুদ্ধ যেন আর ছড়িয়ে না পড়ে, সেটাই তাঁর চাওয়া। সংঘাত ছড়ালে বড় ধরনের আঞ্চলিক বিপর্যয় দেখা দিতে পারে। তিনি বলেন, তাঁর সরকার একটি আঞ্চলিক সমাধানের পক্ষে। এই সমাধান উত্তেজনা কমাবে এবং সামগ্রিক স্থিতিশীলতা রক্ষা করবে।

সর্বশেষ খবর

1

ময়মনসিংহ পাচ্ছে আরো একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়

ময়মনসিংহের ঐতিহ্যবাহী আনন্দমোহন কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। এ বিষয়ে সম্ভাব্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং এ সংক্রান্ত অগ্রগতি প্রতিবেদন জরুরি ভিত্তিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৩ জুলাই জারি করা এক পত্রে এ নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, ময়মনসিংহ-১১ আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদের […]
2

ময়মনসিংহে শিক্ষাপ্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচির কার্যক্রম উদ্বোধন

ক্লিন সিটি পরিচ্ছন্ন ময়মনসিংহ গড়ার লক্ষ্যে প্রতি রোববার জেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচির আওতায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতা ও পরিবেশ সচেতনতা গড়ে তোলার পাশাপাশি পরিচ্ছন্নতাকে একটি সামাজিক আন্দোলনে পরিণত করার লক্ষ্য নিয়েছে জেলা প্রশাসন। এ উপলক্ষে রোববার (২৬ জুলাই) সকাল সাড়ে ৯টায় ময়মনসিংহ নগরীর পাটগুদাম উচ্চ […]
3

ছোট ফ্ল্যাট, বড় স্বপ্ন: অল্প জায়গাকেই সঠিক পরিকল্পনায় গড়ে তুলুন শান্তির নীড়

শহরের জীবন যত ঘন হচ্ছে, থাকার জায়গাও তত ছোট হয়ে আসছে। একসময় অনেক পরিবার বড় উঠান আর খোলা বারান্দার বাড়িতে থাকতেন। এখন তাদের অনেকেই ৭০০ থেকে ১,০০০ বর্গফুটের ফ্ল্যাটে বসবাস করছেন। তবে বাড়ির আকার নয়, সেখানে কতটা স্বস্তি আর ভালো লাগা পাওয়া যায়, সেটিই আসল বিষয়। একটু পরিকল্পনা আর নিজের পছন্দের ছোঁয়ায় ছোট ফ্ল্যাটও হয়ে উঠতে পারে স্বস্তি, ভালোবাসা আর স্মৃতির ঠিকানা। আসলে একটি বাড়ির সৌন্দর্য শুধু সাজসজ্জায় নয়। পরিবারের মানুষের ভালোবাসা, যত্ন আর আন্তরিকতাই একটি ঘরকে সত্যিকারের […]
  • জাতীয়
  • রাজনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা

ময়মনসিংহ পাচ্ছে আরো একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়

ময়মনসিংহের ঐতিহ্যবাহী আনন্দমোহন কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। এ বিষয়ে সম্ভাব্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং এ সংক্রান্ত অগ্রগতি প্রতিবেদন জরুরি ভিত্তিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৩ জুলাই জারি করা এক পত্রে এ নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, ময়মনসিংহ-১১ আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদের […]

ময়মনসিংহে শিক্ষাপ্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচির কার্যক্রম উদ্বোধন

ক্লিন সিটি পরিচ্ছন্ন ময়মনসিংহ গড়ার লক্ষ্যে প্রতি রোববার জেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচির আওতায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতা ও পরিবেশ সচেতনতা গড়ে তোলার পাশাপাশি পরিচ্ছন্নতাকে একটি সামাজিক আন্দোলনে পরিণত করার লক্ষ্য নিয়েছে জেলা প্রশাসন। এ উপলক্ষে রোববার (২৬ জুলাই) সকাল সাড়ে ৯টায় ময়মনসিংহ নগরীর পাটগুদাম উচ্চ […]

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ট্রিপল চমক

নাহিদ রানার পুরো সিরিজ থেকে ছিটকে যাওয়া, লিটন কুমার দাসের প্রথম টেস্টে না থাকে গতকালই জানিয়েছিল বিসিবি। আজ (রোববার) অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করেছে। সেখানে রয়েছে একাধিক চমক। দলে ফিরেছেন জাকের আলি অনিক, সৌম্য সরকার। চমক হিসেবে আছেন পেসার মুশফিক হাসান। ১৩ আগস্ট ডারউইনে চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে পাওয়া […]

ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তির চেষ্টা করছে সিরিয়া: প্রেসিডেন্ট শারা

ইসরায়েলের সঙ্গে একটি যৌথ নিরাপত্তা চুক্তি করতে চায় সিরিয়া। এই লক্ষ্যে জোর তৎপরতা চালাচ্ছে দামেস্ক। বেশ কয়েকটি দেশ এতে মধ্যস্থতা করছে। রোববার এই তথ্য জানিয়েছেন সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার ‘আল মুকাবেলা’ অনুষ্ঠানে কথা বলেন সিরীয় প্রেসিডেন্ট। সেখানে তিনি আশা প্রকাশ করেন, ইসরায়েলের সঙ্গে এই চুক্তি শান্তি ফেরাতে ভূমিকা রাখবে। এটি মধ্যপ্রাচ্যে […]

ময়মনসিংহে সোহেল হত্যা: মূলহোতাসহ ৪ আসামি গ্রেপ্তার

ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানার মীরকান্দাপাড়া এলাকায় সোহেল সরকার (২৫) হত্যাকাণ্ডের ঘটনায় মূলহোতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৬ জুলাই) ময়মনসিংহ জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পুলিশের দাবি, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো দা, কোদাল, নিহতের রক্তমাখা পোশাক ও […]

চলমান নিউজ – একটি স্বাধীন, নির্ভরযোগ্য ও প্রফেশনাল ডিজিটাল নিউজ ও ব্র্যান্ডিং প্ল্যাটফর্ম। জাতীয় ও আন্তর্জাতিক ব্রেকিং নিউজ, বিশেষ প্রতিবেদন ও সর্বশেষ আপডেট আমরা দ্রুত, নিরপেক্ষ ও তথ্যভিত্তিকভাবে উপস্থাপন করি—এটাই আমাদের অঙ্গীকার।

Useful Links

Latest News

Most Popular

কপিরাইট © ২০২৬ চলমান নিউজ। সর্বস্বত্ব সংরক্ষিত।